আগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন ইউএনও আসমা উল হুসনা
রফিকুল ইসলাম রনি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চৌকশ ও মানবিক, বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর-লাসঘাটা সড়কে আউয়াল চৌকিদার বাড়ির সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি ।
সেচ্ছাসেবী সংগঠন আগরপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। তিনি বলেন, এটি পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। এ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউপি সদস্য কাইউম হোসেন, মনিরুল ইসলাম খান, মমিন হাওলাদার, নাঈম হাওলাদার, মামুন খলিফা, আবু বক্কর ছিদ্দিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা।
সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে ইউএনও আগরপুর হাইস্কুল মাঠে শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন।

