বাংলাদেশ নৌবাহিনীর কমোডর পদে পদোন্নতি পেলেন নড়াইলের কৃতি সন্তান
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার কৃতি সন্তান মোহাম্মদ হাসান( রানা) বাংলাদেশ নৌবাহিনীতে কমোডর পদে পদোন্নতি পাওয়ায় নড়াইল জেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নড়াইলের বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকা সিনিয়র এডিটর হাজী নুর মোহাম্মদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, "মোহাম্মদ হাসান ( রানা) শুধু নড়াইলের গর্ব নন, তিনি সমগ্র বাংলাদেশের গর্ব। তার এই পদোন্নতিতে আমরা নড়াইলবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি তার মেধা, সততা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস।"
তিনি কমোডর মোহাম্মদ হাসান ( রানা)র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়া দৈনিক আমার সংগ্রাম পত্রিকার পরিবারের পক্ষ থেকেও কমোডর মোহাম্মদ হাসানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার সম্পাদক বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীতে নড়াইলের সন্তানদের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, কমোডর মোহাম্মদ হাসান তার কর্মজীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
