ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় আর্থিক ব্যবস্থাপনা ও নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১২ পি.এম
ডুমুরিয়ায় আর্থিক ব্যবস্থাপনা ও নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি : আর্থিক ব্যবস্থাপনা ও নিবন্ধন বিষয়ক কর্মশালা বুধবার সকাল ১০ টায় ডুমুরিয়ার চুকনগর দলিত হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।" ইনক্ুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি প্রকল্পের" আওতায়  ইটালিয়ান দাতা সংস্থা সানজেনো এর অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দলিতের হেড অব প্রোগ্রাম নিতাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। বক্তব্য রাখেন দলিতের প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, দলিতের কর্মকর্তা কৃষ্ণ পদ দাস,কম্পিউটার প্রশিক্ষক বাধন পাল,স্বেচ্ছাসেবক রাজু দাস,রত্না রানী দাস,শিখা দাস,কনিকা দাস,চায়না বিশ্বাস, কুসুম তারা দাস প্রমুখ।কর্মশালায় ৩৫ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।