ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৩ পি.এম
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক  বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কৃষক দল ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে  ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর সঞ্চালনায সভায় সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাসানুর রহমান, চম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু এবং ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক শেখ রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা কৃষক দল ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম বলেন, “দলের বৃহত্তর স্বার্থে সবাইকে সংযত, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি যেন সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে, সেদিকে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।বক্তারা আরও বলেন, দলীয় অভ্যন্তরীণ কোনো বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে যেকোনো বিরোধের সমাধান করতে হবে। ব্যক্তিগত কিংবা অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।তারা বলেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত রাখতে প্রত্যেক নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনায় যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ।সভায় আরও বলা হয়, কোনো পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য দেখা দিলে তা পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা উত্তেজনাকর পরিস্থিতির মাধ্যমে নয়; বরং দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আলোচনা, সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। দলের বৃহত্তর স্বার্থে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।জরুরি সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।