কালিয়ার মাউলী সাবেক ইউপি চেয়ারম্যান খান ফিরোজ আহমেদের ইন্তেকাল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৭ পি.এম
বরিশাল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান ফিরোজ আহমেদ ইন্তেকাল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টা ১০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
