কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপি'র যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার ৬নং রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় গো
য়ালমাট রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি সরদার রেজাউল করিম চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের গণমানুষের নেতা ও বাগেরহাট জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার জাহিদ।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা মো: মোতালেব হোসেন মতু খা, বেদার উদ্দিন ডাকুয়া, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, উপজেলা যুবদল নেতা অলিউল রাসুল অলি, এমদাদুল হক মাসুদ, সরদার সুমন, শেখ সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি এবং ছাত্রদল নেতা রিয়াজসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, "তৃণমূল পর্যায়ে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও গতিশীল রাখাই আমাদের মূল লক্ষ্য।" তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উক্ত যৌথ বর্ধিত সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে এলাকার সার্বিক শান্তি ও দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
