আশাশুনির প্রতাপনগরে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে এনজিও উত্তরণের উদ্যোগে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতাপনগরের রুইয়ারবিল গ্রামের কপোতাক্ষ নদের তীরে এ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষ উত্তরণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রজেক্ট এর সহায়তায় প্রতাপনগরের ২ নং ওয়ার্ডে রুইয়ার বিল গ্রামের কপোতাক্ষ নদের চরে বৃক্ষ রোপণ করা হয়। কপোতাক্ষ নদের তীরে ম্যানগ্রোভ বন সৃষ্টির লক্ষ্যে ৫০০০ পিস ম্যানগ্রোভ গাছের চারা ও ৮০০ পিস নিম চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ইউপি সদস্য মোঃ সোহারাব হোসেন ও উত্তরণ এর পক্ষ থেকে সহকারী প্রকল্প কর্মকর্তা আম্বিয়া খাতুন। এ সময় স্বেচ্ছাসেবক শামীম হোসেন ও জলবায়ু ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
