ঢাকা শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫৬ পি.এম
কলাপাড়া ইয়াবা সহ  দুই মাদক কারবারি গ্রেফতার
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি :  কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. দুলাল হাওলাদার (৩৮) ও তার সহযোগী মো. ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিকে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যান্ডি (আবাসিক) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নির্মাণাধীন একটি ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুলাল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল হাওলাদার এর আগেও তিনটি মামলার আসামি । গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি),  মো. শামীম হাওলাদার বলেন ‘মাদক বিরোধী অভিযানে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা   আইনে মামলা হয়েছে।