কালীগঞ্জে ট্রেনে পা পিছলে নারীর দুই পা বিচ্ছিন্ন
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১১.৪০ এ.এম
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
জানা যায়, মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির পর পুনরায় চলতে শুরু করলে রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তাঁর একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনে ওঠার সময় ওই নারী নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
