আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে
উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, সঞ্জয় গুপ্ত, আবুল হোসেন মোল্লা, এনায়েত খান মনু প্রমুখ।
এছাড়া উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেন, এ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দলীয়ভাবে বিএনপি যাকেই সমর্থন দেবে, দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই মাঠে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন নেতার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়টি মন থেকে মুছে ফেলে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার জন্য সভায় উপস্থিত নেতা-কর্মীদেরকে অনুরোধ জানানো হয়।
