ঢাকা রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরার সন্তান সংগীতশিল্পী সোহাগ লাল শাড়ি পরিয়া কন্যা গানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৪২ পি.এম
সাতক্ষীরার  সন্তান সংগীতশিল্পী সোহাগ  লাল শাড়ি  পরিয়া কন্যা গানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে
www.dailyranggaprovat.com

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

২৫ সেপ্টেম্বর  বিকাল ৫ টায় বাংলাদেশ চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে গ্রীন লাইফের  উদ্যোগে   সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি সন্তান ব্যান্ড তারকা সোহাগ লাল শাড়ি গানের উপরে অ্যাওয়ার্ড পেয়েছে সংগীতশিল্পী সোহাগ । সোহাগ জানায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বড় অনুষ্ঠানে  অনেক নামিদামি শিল্পী ও অভিনেতাদের মধ্যে আমাকেও প্রথম বারের মত লাল শাড়ি গানে এওয়ার্ড পাচ্ছি বিষয়টা একটু ভালো লাগছে। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে প্রায়ত:খুলনা বেতারের  সংগীত শিল্পী  আব্দুর রাজ্জাকের বড় ছেলে মো: শরিফুজ্জামান   সোহাগ ৯০ দশকের  ভাটিয়ালি ও লোক গানের জনপ্রিয় কন্ঠ। এই দশকে ভাটিয়ালি ধারার গানকে নতুন করে জনপ্রিয় করে তোলে শিল্পীদের মধ্যে অন্যতম ভাটিয়ালি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্যান্ড তারকা সোহাগ। তার বিখ্যাত গান লাল শাড়ি পরিয়া কন্যা সকলের  কাছে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় ।বিশেষ করে  এই গানে তরুণ যুবকরা সোহাগের খুব ভক্ত।  তার অন্যান্য  জনপ্রিয় গান  হলো ফুল তো ফোটে না, ওলো আমার পরান সাথী, ও বন্ধুরে,  যায়রে যায় কন্যা যায়, জেলে  চাঁদের মোমবাতি, দোহাই তোমার প্রথম চিঠি, সহ প্রায় দুই শতাধিক মৌলিক গান।   একজন গুণী সংগীত শিল্পী হিসাবে সোহাগ লাল শাড়ি গানের জন্য (বি সি এফ সি সি) গ্রীন লাইফ ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানে  উত্তরীয়  পরিয়ে  এওয়ার্ড তুলে দেয়   কর্তৃপক্ষ। চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী ও সংগীতের বিভিন্ন ক্যাটাগরির গুণী শিল্পীদের সাথে   এ ধরনের অনুষ্ঠানে সোহাগ  অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  উপজেলা শিল্পকলা একাডেমী সদস্য সচিব  সুকুমার দাশ বাচ্চু। সংগীতশিল্পী সোহাগ  আমাদের কালীগঞ্জের গর্ব তার এই এওয়ার্ড প্রাপ্তিতে সঙ্গীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামীতে এর চেয়েও আরও বড় আসরে এবং জাতীয় ও  আন্তর্জাতিকভাবে  সম্মানিত হবে এই প্রত্যাশা  করেন।