জাতীয় ধারাভাষ্যকার কালীগঞ্জের কৃতি সন্তান মিলন বিপিএসসিএ এর অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন (বিপিএসসিএ) এর কর্মশালা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি সন্তান জাতীয় ধারাভাষ্যকর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইসমাইল হোসেন মিলন প্রশিক্ষণের পর অ্যাওয়ার্ড গ্রহণ করছেন । মো :ইসমাইল হোসেন মিলন সাতক্ষীরা জেলার প্রথম ও একমাত্র জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর। সে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুবদিপুর গ্রামের মহরম আলহাজ্ব আব্দুল খালেকের (শিক্ষক)এর ছেলে, বাংলাদেশে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ধারাভাষ্যকর হিসাবে কণ্ঠস্বর পরীক্ষা (অডিশন) দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হন। এবং ৯ মে ২০২৩ বাংলাদেশ বেতারে অভিষেক ঘটে।যোগদানের প্রথম দিন বেতারের ডেপুটি ডিরেক্টর মো:রফিকউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর থেকে বাংলাদেশ বেতার সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় ফুটবল ক্রিকেট, ভলিবল টুর্নামেন্টে জাতীয় ধারাভাষ্যকার হিসেবে নিয়মিত ধারাভাষ্য দিয়ে আসছেন। বিভিন্ন খেলার মাঠে আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন খেলার ধারাবর্ণনায় প্রশংসা অর্জুন করেছেন। তার কন্ঠশৈলী ধারাভাষ্য কৌশল বিচিত্র আন্তর্জাতিক ও জাতীয় খেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে চমৎকার উপস্থাপনা ও অসাধারণ ধারাভাষ্য দিয়ে সকল দর্শকদের মুগ্ধ করেছেন । আগামী দিনগুলোতে তার কন্ঠশৈলী দিয়ে সেরাটুকু উপস্থাপনা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতার আলো ছড়াবে । ইসমাইল হোসেন মিলন ইতিপূর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও কালিগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা স্মারক সহ অনেক সম্মাননা পুরস্কার অর্জন করেছেন। কালীগঞ্জের কৃতি সন্তান শিক্ষক ইসমাইল হোসেন মিলন ঢাকায় (বিপিএসসিএ)এর অ্যাওয়ার্ড পাওয়ায় কালিগঞ্জ প্রেস ক্লাব ও ভয়েস অফ কালীগঞ্জ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শুভকামনা রইল।
