আশাশুনিতে এইচএসসি ও এসএসসিতে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
আলোকিত আশাশুনির আয়োজনে উপজেলার সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। সম্মানিত অতিথি ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী। আলোকিত আশাশুনির আহবায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে এবং প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর অবঃ প্রফেসর ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আলোকিত আশাশুনির সদস্য সচিব প্রভাষক জাকির হোসেন ভুট্ট, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী তাহসিন তাছনিম তোয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৪৮ জন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবর্গ।
