ঢাকা সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের কৃতি ছাত্র মেহেদী হাসানের সাফল্য

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০২.৪৫ পি.এম
দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের কৃতি ছাত্র মেহেদী হাসানের সাফল্য
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের এসএসসি ২০২০ ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল  ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানসহ তিনজনের একটি যৌথ  গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সাম্প্রতিক উদ্ভাবন সমূহ নিয়ে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ডুয়েটে অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য উক্ত গবেষনাপত্র মনোনীত করা হয়েছে। গবেষণার বিষয়টি হলো-"ইফেক্ট অব ফাইন এগ্রিগেট ভেরিয়েশন ইন ইমপ্রুভিং কংক্রিট পারফরম্যান্স"।  ইতোমধ্যে  JICSD-২০২৭ কমিটির সেক্রেটারি ড. মুহাম্মদ মনোয়ার হোসেন কর্তৃক মেসেজে তাদেরকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানা গেছে। 

কংক্রিট তৈরিতে বালি বা মিহি উপাদান হিসাবে নুড়ি পাথর কিংবা পাথরের গুড়ার আকার আকৃতি ও পরিমাণের তারতম্য কংক্রিট এর উপর কিভাবে প্রভাব ফেলে এবং উন্নত বন্ডিং, পানি প্রতিরোধী ক্ষমতা ও ফাটল হ্রাসে এর ভূমিকা সম্পর্কিত বিষয়ে তিনি গবেষণা করছেন। মেহেদী হাসান দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও মিসেস মুরশিদা পারভীনের পুত্র এবং দেবহাটা গ্রামের গর্ব। বিষয়টিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা খুবই উচ্ছসিত এবং শিক্ষকমন্ডলীসহ এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।