ঢাকা সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রফেসর আব্দুল হান্নানের ডুমুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৭.০৯ পি.এম
প্রফেসর আব্দুল হান্নানের ডুমুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর আব্দুল হান্নান বলেছন,  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ এবং  পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের নিজ হাতে গাছ লাগাতে ও পরিচর্যায় উদ্বুদ্ধ করলে তাদের জীবন বৈচিত্র্য ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। তিনি আরো বলেন, বৃক্ষরোপণ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে সাহায্য করে।

তিনি গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে সরকারি শাহপুর মধুগ্রাম কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সম্পাদক জি এম আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক রথীন্দ্রনাথ সরকার, প্রভাষক জিনা মণ্ডল। আরো উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মোড়ল, পাইলট গাইন, সাইদা শারমিন, সখিনা খাতুন, আব্দুল কাদির, মিজানুর রহমান, আব্দুল আজিজ মোল্যা, তাপস বিশ্বাস, অপূর্ব হালদার প্রমুখ।  

এদিকে বেলা ১১টা  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে  ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর বিএম আব্দুল হান্নান।ক্রীড়া সামগ্রীর মধ্যে  ফুটবল, ভলিবল, নেট, জার্সি, ক্রিকেট, রিং ,দাবাসহ  অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা ও আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন  এ কর্মকর্তা।শাহ্পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম, নাজমুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট  সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খাদিজা খাতুন, রিয়া সুলতানা, অনাদি কুমার 

মণ্ডল, মুহাঃ আব্দুল করিম, আলমগীর রায়ভী, কমলেশ মণ্ডল, আব্দুল্লাহ শেখ,সমারেশ বিশ্বাস, সাইফুল্লাহ রুবেল, গোবিন্দ মন্ডল প্রমুখ।