ঢাকা মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে আরাফাহ ইসলামী ব্যাংক পথচলা ৩১ বছর কেক কেটে উদযাপন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.২৪ এ.এম
কালীগঞ্জে আরাফাহ ইসলামী  ব্যাংক পথচলা ৩১ বছর কেক কেটে উদযাপন
www.dailyranggaprovat.com

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : সেবায় আন্তরিকতা, আচরণে সৌজন্য—আস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পথচলা ৩১ বছর  পূর্তি  উপলক্ষে আলোচনা ও কেক কাটার মধ্যে উদযাপিত হয়েছে।  রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  ব্যাংক ভবনে 

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সৌজন্যবোধ, গ্রাহকদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং সেবার মানোন্নয়নে তাঁদের নিষ্ঠা বিশেষভাবে মুগ্ধ করেছে। একজন গ্রাহকের প্রতি সম্মান, যত্ন ও দায়িত্বশীল আচরণ যে একটি প্রতিষ্ঠানের সুনাম ও আস্থার অন্যতম ভিত্তি আরাফাহা —কালিগঞ্জ উপ শাখার কার্যক্রমে তার সুন্দর প্রতিফলন লক্ষ্য করা যায়।

শাখা ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার শেখ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আহমেদ,  ব্যাংক ভবন মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী  শেখ সাঈদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, প্রমূখ।  অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর ৩১ বছরের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক। গ্রাহকসেবা, আস্থা ও নৈতিক ব্যাংকিংয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা রইল।

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।