কাদাকাটিতে ডাঃ গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরার গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন
হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কাদাকাটি হাজিরহাট চাঁদনিতে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসীর
উপস্থিতিতে নামাজে অংশ নেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুলআফসার মুর্তজা, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদুল হক টিটুলসহ গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ।জানাযার নামাজে ইমামতি করেন, আহলে হাদীছ আন্দোলনের সুপরিচিত আলেম মাওঃ জাহাঙ্গীর আলম ইসলাহী।জানাজা শেষে ডাঃ গাউসুল হক মোড়লের একমাত্র পুত্র
আজমাউল হক লিটু তার পিতার রুহের মাগফিরাতের জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।একই সঙ্গে তার পিতার কাছে কারও কোনো ঋণ বা পাওনা থাকলে তা জানালে তিনি সন্তানের দায়িত্ব হিসেবে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে
(সাবেক সিবি হাসপাতাল) লাইফ সাপোর্টে
চিকিৎসাধীন অবস্থায় ডাঃ গাউসুল হক
মোড়ল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
