আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া ছয়গ্রাম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২) কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত ৩ আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
