ঢাকা মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫৪ পি.এম
দেবহাটা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়  কমিটির  মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর  সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন  দেবহাটা উপজেলা  নির্বাহী অফিসার মিলন সাহা। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু,  দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন, উপজেলা মুক্তিযুদ্ধ কামান্ডার আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারুলিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াত আমীর মাওলানা অলিউল ইসলাম,  দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা  সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, দেবহাটা  বিজিবি ক্যাম্পের কমান্ডার  নুরুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ,  কুলিয়া  ইউপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল  প্রমুখ। সভায় মাদক, ইভটিজিং,শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিচ্ছিত,  চোরাচালান  সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।