কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে কবি সাহিত্যিকদের সম্বর্ধনা
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা আবৃত্তি ও কবি সুকান্ত শতবর্ষ স্মারক শুভেচ্ছা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরী কালিগঞ্জ কবিতীর্থ দোলনচাঁপা সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুকুমার দাশ বাচ্চু'র সভাপতিত্বে ও কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি মুকুন্দ মন্ডল, খাঁন বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যাপক এস এম হারুন অর রশিদ, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজ এর অধ্যাপক বিশ্বজিৎ কুমার দীপ, কবি ও সাংগঠক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ কবিতীর্থ, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহারাব, সাহিত্যিক আব্দুল বারী আল বাকী, কবি সুব্রত কুমার বদ্য, কবি জি এম আবু আব্দুল্লাহ, সাবেক শিক্ষিকা ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা রানী সরকার, শিল্পী শান্তি গোপাল চক্রবর্তী, কবি ও সাংবাদিক আলহাজ্ব আবু কওছার আমিনুল ইসলাম, রামপ্রসাদ ঘোষ মানিক চন্দ্র ঘোষ, কবি শাহাজান সাজু শাহাদাত হোসেন, প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি,প্রধান আলোচক ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবর্ষ উপলক্ষে পাঁচ জন কবি সাহিত্যিক কে সম্মাননা স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়। কবি অধ্যাপক মুকুন্দ মন্ডল, কবি ও সংগঠক আব্দুল বারী আল বাকী, কবি ও সাংবাদিক আবু কাওসার, কবি মুক্তিযোদ্ধা আবুল বাশার, কবি ও সংগঠক ম জামান কে শতবর্ষের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্য কে নিবেদিত করে কবিতা পাঠ, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
