ঢাকা মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও আরিফুল ইসলামের প্রচারাভিযান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১২.০৯ এ.এম
কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও আরিফুল ইসলামের প্রচারাভিযান
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি পায়ে হেঁটে কলারোয়া বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ হলো অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি। তাই বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “নিজে সচেতন হই, অন্যকেও ডেঙ্গু সম্পর্কে সচেতন করি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব।”

প্রচারাভিযানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।