ঢাকা বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.১২ পি.এম
কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ভ্যান এবং পৌরসভা থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সেবা গ্রহণকারীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের  ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া পাঁচ জন অসহায় ব্যক্তিকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যান বিতরণ করা হয়।  

মলঙ্গবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের চলাচল ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য ভ্যান এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম মানবিক সহায়তার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) সিরাজুস সালেহীন, থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।