ডুমুরিয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ডুমুরিয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর বিএম আব্দুল হান্নান এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য একেএম জাফর ইকবাল, সিঃ শিক্ষক মোঃ ইউনুস আলী, সেখ সাইদুল হক মিন্টু, বিধান চন্দ্র বিশ্বাস, এম এম ফরহাদ হোসেন, মলয় কুমার দেবনাথ, দিবাকর সরকারসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা। এর আগে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুনের সভাপতিত্বে মাউশির সাবেক মহাপরিচালক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর বিএম আব্দুল হান্নান প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বক্ব্য রাখেন সহাকরী প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র, আঃ রাজ্জাক, আঃ জলিল প্রমুখ।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে ফুটবল, ভলিবল, নেট, জার্সি, ক্রিকেট সামগ্রী, রিং ও দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করেন প্রফেসর বিএম আব্দুল হান্নান। এদিকে সোমবার আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা ও আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে নতুন লাইব্রেরি। মাদ্রাসার সুপার মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী সুপার ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এ এম জিয়াউর রহমান টিটু সহকারী শিক্ষক হাফিজুর রহমান, হাবিবা খাতুন, মনিরা খাতুন, এস এমন আলাউদ্দিন, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, শিবেন্দু ম-ল, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ, বাদশা আব্দুল কাইযুম, জি এম হেলাল, রুহুল কুদ্দুসসহ সংশ্লিষ্টরা।
এ সময় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় একটি লাইব্রেরি। দুটি আলমারি ও ১৩৫টি বই প্রদান করেন সাবেক এই ডিজি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনিয়াজ পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা খায়রুল আলম, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, শিক্ষক জি এম মহাসীন, আমিনা বেগম, অরূপ কুমার মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি প্রফেসর বিএম আব্দুল হান্নান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল আসক্তি দূর করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বই পড়ার সুযোগ শিক্ষার্থীদের মেধা, মনন ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
