ঢাকা বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৩৯ পি.এম
মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার বরিশাল জেলা ছাত্রদলের  আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মোঃ আল আমিন মৃধা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল জোবারপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়ের কাছে থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।