পাইকগাছায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, ১৪ জন আটক
অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : পাইকগাছায় গত ৪৮ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি,সাজাপ্রাপ্ত আসাসি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।পরে তাদের মধ্যে কয়েকজনকে ইদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ৬ জুয়াড়িকে ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত কাল রাতে থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃতে এসআই আজিজুল ইসলাম ও কৃপাসিন্দুসহ পুলিশের একটি দল যশোরে অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করে । এ সময় ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।তারা হলেন যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার আরিফুল (ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭)ও আরিফ হোসেন (২৭)। ট্রাকটির সম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
উপজেলার বিরাশী গ্রাম থেকে ডাকাতিসহ একাধিক মামলার আসামি হা্সান শেখ (৩২) কে গ্রেপ্তার করেন।তার বিরুদ্ধে ৯ টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চাঁদখালীর সাহাপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।রাড়ুলি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মোঃ জলিল জোয়াদ্দার (৫০) কে আটক করা হয়েছে।পুলিশের আরেক অভিযানে পৌরসভা এলাকা থেকে গড়ইখালীর ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়।পুলিশ জানায় ,দেহব্যবসার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।তারা হলেন ফারুক সানা (৫৫),মিজানুর গাজী (৫৪), শেখ কল্লোল (৫৫) সেলিম গাজী (৫৫ কেসমত (৪২) ও মিজানুর রহমান (৫৮)। পরে সামারি ট্রায়ালে তাদের প্রতেককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া য়েছে।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, উপজেলার বিভিন্ন এলাকা ও যশোরে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
