কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.১৪ পি.এম
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ার নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবিরের ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন ঝুনুসহ যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
