ঢাকা বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.১৫ পি.এম
নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতা ও পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কান্তি মল্লিক, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, পূবালী ব্যাংক পিএলসি’র কালিয়া উপশাখার ব্যবস্থাপক আজিত কুমার সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মোঃ সাজ্জাদ হুসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী।

ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।