ঢাকা বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর- এবিএম মোশাররফ হোসেন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.৩২ পি.এম
পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর- এবিএম মোশাররফ হোসেন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিলো৷ তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে  অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যবস্থা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে৷ একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷ বুধবার দুপুরের পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন৷ এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় মিলিত জন তিনি। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদার সহ বন্দরের কর্মকর্তা।