ঢাকা বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটার সখিপুরে ইউপি সদস্যের শিশুদের খেলাধুলার পোশাক বিতরণ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.২৭ পি.এম
দেবহাটার সখিপুরে ইউপি সদস্যের শিশুদের খেলাধুলার পোশাক বিতরণ
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়াতে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের উদ্যোগে এ পোশাক বিতরণ করা হয়। বুধবার ৩০ সেপ্টেম্বর বিকালে চিনেডাঙ্গা ফুটবল মাঠে আয়োজিত এ কার্যক্রমে শিশু-কিশোর ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে এমন লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পোশাক উপহার দেওয়াকে তারা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এলাকাবাসীরা বলেন, বর্তমান ওয়ার্ড সদস্য ডাক্তার নজরুল ইসলাম বিভিন্ন সময়ে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তার এ উদ্যোগও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষ তার এ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজের শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। আগামী দিনেও ডাক্তার নজরুলন ইসলাম যেন এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেন সেটিই তাদের প্রত্যাশা বলে তাদের অভিমত ব্যক্ত করেন।