দেবহাটায় ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ২জন ব্যবসায়ীকে জরিমানা
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার সখিপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে এই জরিমানা করেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এই আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, সখিপুর বাজারে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ‘শেখর ভ্যারাইটি স্টোর’ এর স্বত্বাধিকারী শেখর বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০০ এর ৩৮ বিধিমতে ‘আফসার ফল ভান্ডার’-এর স্বত্বাধিকারী আফসার গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সা
