ঢাকা শনিবার ০৩ অক্টোবর ২০২৬ ১৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.০৯ পি.এম
আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জুম্মা নামাজের পূর্বে এ আংশিক কমিটি গঠন করা হয়। 

মসজিদ পরিচারনা কমিটির উপদেষ্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে সাব ইন্সপেক্টর --- নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিবৃন্দের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্ব সম্মত ভাবে কমিটির সভাপতি পুনঃ নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ নূরুল হক খোকন, সেক্রেটারী পুনঃ নির্বাচিত হয়েছেন মোঃ বদরুদ্দোজা সানা। নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারী আগামী জুম্মার দিন মুসল্লিদের সম্মতিক্রমে কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।