কলাপাড়া বিদ্যুতায়ীত একজনের মৃত্যু
অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : কলাপাড়ায়,পল্লীবিদ্যুতের কর্মচারীদের গাফিলতিতে বিদ্যুতায়ীত হয়ে আনোয়ার খান নামে (৫০) এক ব্যাক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে কলাপাড়া পৌরশহরের এতিমখানা গোরস্থান সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তি কলাপাড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের এতিমখানার বাসিন্দা মৃত এন্তেজ খান এর পুত্র। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শী মৃতের আপন ভাগিনা সজিব বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে এতিমখানা গোরস্থান সংলগ্ন রাস্তার ওপরের একটি মেইন লাইন ছিড়ে তাদের বাসার টিনের বেড়ায় লেগে আগুন জ্বলতে থাকে । এতে ওই খানের অন্তত ৭/৮ টি ঘর বিদ্যুৎতায়িত হয়। এর পর ১১: ৪৫ মি.দিকে বিদ্যুৎ অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তারা জরুরীভিত্তিতে আসার জন্য আরও কয়েকবার ফোন করলে তারা শুধু আসবে বলে কালক্ষেপণ করেন। যে কারনে আজকে তার মামার মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার খানের আপন ভাই মাসুম খান বলেন, তার ছিড়ে পড়ার পর থেকে তাদের বহুবার ফোন করা হয়েছে। তারা ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসলে আমার ভাইয়ের মৃত্যু হোতনা। সম্পূর্ণ বিদ্যুৎ অফিসের গাফিলতিতে আজ এই ঘটনা ঘটেছে।
এবষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আ.রহিম’র কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, নিউট্রাল লাইন ছিড়ে পড়েছিলো। পল্লী বিদ্যুৎ অফিসে জানালে সাথে সাথে লাইন বন্ধ করা হয়। তবে, দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
