সাতক্ষীরা জেলা যুবদল-ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কে লাইন সংলগ্ন সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমূখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় নবগঠিত জেলা যুবদলের আহবায়ক এইচ আর মুকুল,সদস্য সচিব শফিকুল আলম বাবু ও ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক অর্ঘ্যসহ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
