ঢাকা রোববার ০৪ অক্টোবর ২০২৬ ১৯ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ১২.৩৪ পি.এম
আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আটক মাদক ব্যবসায়ী সজীব বৈদ্য (২৩) বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সুনীল বৈদ্যর ছেলে। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার ভোর রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সজীব বৈদ্যর নিজ বাড়ি থেকে এক লিটার দেশী মদসহ আটক করা হয়। 

পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।