কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : কালিগঞ্জ উপজেলা প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় উত্তর কালীগঞ্জ পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ থেকে এক র্যালি বাইর হয়,র্যালিটি উপজেলার প্রধান প্রধান করে পরে উত্তর কালিগঞ্জ লাইব্রেরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ডাক্তার আব্দুল কাদের, বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্ট,অধ্যাপক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কবি আলী সোহরাব, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ইলাদেবী মল্লিক, শান্তি চক্রবর্তী, ইউপি সদস্য আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা মোতলেবুর রহমান , অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম , সাংবাদিক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, প্রমূখ।দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শীর্ষক আলোচনা সভায় ভক্তরা প্রবীণ ব্যক্তিদের সমাজের সকল ক্ষেত্রে নিরাপত্তা সম্মান মর্যাদা ও স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয় গুরুত্ব পায়।
