ঢাকা রোববার ০৪ অক্টোবর ২০২৬ ১৯ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় এসআরবি এর অভিযানে উইনকেরেক্স মাদকসহ মহিলা আটক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.০৬ পি.এম
দেবহাটায় এসআরবি এর অভিযানে উইনকেরেক্স মাদকসহ মহিলা আটক
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এবিষয়ে এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, এসআরবি এর একটি আভিজানিক দল শুক্রবার ২ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের জনৈক ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৬শত ৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেন। এসময় দক্ষিণ কুলিয়া গ্রামের ফাতেমা খাতুন (৪৮), স্বামী- রবিউল ইসলামকে গ্রেফতার করেন। পরে এসআরবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) কে আসামী করে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এঘটনায় মামলাজ দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।