ঢাকা রোববার ০৪ অক্টোবর ২০২৬ ১৯ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করনীয় শীর্ষক সভা

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.০৫ পি.এম
আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করনীয় শীর্ষক  সভা
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ৭ টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত  এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান  শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম।

সভায় জেলা সভাপতি মোঃ শাহ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

আরও বক্তব্য উপস্থাপন করেন গৌরনদী উপজেলা কমিটির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম, মুলাদি  উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত, বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম এবং আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব অজিত কুমার সমদ্দার প্রমুখ। 

মতবিনিময় সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।