সাতক্ষীরার বড়দলে দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আসন্ন দূর্গা উৎসব ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গতকাল ৪ঠা অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনির উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া সার্বজনীন বাসন্তী মন্দিরে এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুধি সমাজের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশাশুনি উপজেলা বি.এন.পির সাবেক যুগ্ম আহবায়ক বড়দল ইউনিয়ন বাসীর নয়নের মনি মো: আজহারুল ইসলাম (মন্টু)।মন্টু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দূর্গা পূজা পালন করতে যত প্রকার সহযোগিতা করার দরকার আমি করে যাব।আমি সর্ব সময় আপনাদের পাশে আছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তোয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল,প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল,
বাইনতলা গার্লস স্কুলের সহকারী শিক্ষক কৃষ্ণপদ গাইন,হেতাইলবুনিয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হরিদাস গাইন,বাইনতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মফিজুল ইসলাম মোল্ল্যা,৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নীলকণ্ঠ গাইন। এছাড়া ৫নং ওয়ার্ড বি.এন.পি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মা ও বোনেরা উপস্থিত ছিলেন।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত সকলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো: আজহারুল ইসলাম মন্টুর পক্ষে সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
