ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.২১ পি.এম
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : নীলোৎপল মন্ডল নিলয়কে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি'র নির্দেশক্রমে নীলোৎপল মন্ডল নিলয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
