ঢাকা মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ ২১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় দলিতের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৩৪ পি.এম
ডুমুরিয়ায় দলিতের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : "শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণের ৬০ বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় দলিতের আয়োজনে বিশ্ব শিক্ষক পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা পদক প্রদান - ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ডুমুরিয়ার অফিসার্স ক্লাবে এডুকেশন সাপোর্ট প্রোজেক্ট ইন এইড অফ দলিত কমিউনিটি প্রকল্পের আওতায় এবং আসার গান ইটিএস ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতের শিক্ষা প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হাফিজ মাহমুদ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুর হুসাইন, জিএম আব্দুস সালাম, রতন বিশ্বাস, মোঃ আশরাফুল ইসলাম, দলিতের হেলথ কোয়ার্ডিনেটর উত্তম দাস, স্পন্সরসীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস নিরব, নেপাল দাস, অঞ্জনা দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজ দলিত শিক্ষকদের যে সম্মান দিয়েছে, সেটা আমরা সারাজীবন মনে রাখবো। কারণ ইতিপূর্বে কোন প্রতিষ্ঠান শিক্ষকদের এত বড় সম্মান দেয়নি। আলোচনা সভা শেষে ৩৩ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়।