আশাশুনিতে ৭ জন গুণী শিক্ষক নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ৭ জন গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সম্বর্ধিত করা হয়।
উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের যৌথ সহযোগিতায় নির্বাচিত গুণী শিক্ষকবৃন্দ হলেন : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিব ইকবাল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম ও গোয়ালডাঙ্গা দরগাহপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকগণ হলেন, পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাতিস চন্দ্র বিশ্বাস, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামিনুর রহমান ও কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা খাতুন।
শিক্ষা জীবনের সফলতা, চাকুরি ও সামাজিক জীবনে কর্ম দক্ষতার উপর ভিত্তি করে তাঁদেরকে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়েছে।নির্বাচিত গুণী শিক্ষকবৃন্দকে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়।
