আগৈলঝাড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের সদস্যরা আগৈলঝাড়া থানাধীন বড় বাশাইল এলাকায় অভিযান চালিয়ে সজল মিস্ত্রি (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার গৌরাঙ্গ মিস্ত্রির ছেলে।
অপরদিকে, একই দিন উত্তর বারোপাইকা (হাওলা) এলাকায় অভিযান চালিয়ে রিপন মন্ডল (৪০) নামে অপর এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রনজিৎ মন্ডলের ছেলে।
পরে আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল হেসেন তমাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গ্রেপ্তার দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
