ঢাকা শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ ২৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাই সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫০ পি.এম
দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাই সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার ৮ অক্টোবর দুপুর ১ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা  নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের  মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মন ঠিক করে রাখতে হবে। তিনি বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের কল্যানে উপজেলা প্রশাসন সবসময় সহযোগীতা করে এবং আগামীতেও করবে। এসময় ১৫জন শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ৩০জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ এবং ৩০টি শিক্ষা প্রতিষ্টানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।