ঢাকা শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ ২৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া দুই সাধারণ সম্পাদকের পদ স্থাপিত

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫৩ পি.এম
কলাপাড়া  দুই সাধারণ সম্পাদকের পদ স্থাপিত
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : কলাপাড়া  দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও কুয়াকাটা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বাজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।