আশাশুনিতে স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয়ে প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয়ে সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উত্তরণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ (অব) আলহাজ্ব রুহুল আলিম। সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন, উত্তরণের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উত্তরণের এপিও আম্বিয়া খাতুন, পানি কমিটির সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, এসকে হাসান, খালিদ হোসেন, বাবর আলী, বিধান চন্দ্র মন্ডল, সালেহা পারভিন, মর্জিনা ইসলাম, সুভাষ মন্ডল, জাহিদুল ইসলাম বাবু, মিথুন অধিকারী, জাহিদ আনোয়ার, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, আঃ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয় সস্পর্কে আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
