আশাশুনিতে BRCCASL প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে BRCCASL প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
বিএমজেড এর সহযোগিতায় সাইন অফ হোপ এবং বাংলাদেশ ন্যাজারিন মিশনের বাস্তবায়নে প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রেজেন্টেশন উপস্থাপন ও সূচনা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্স মিঠুন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও পিআইও আমিরুল ইসলাম। অন্যদের মধ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শামছুল হক মৃধা, প্রেস ক্লাব সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। প্রকল্পটি ২০২৯ সাল পর্যন্ত আশাশুনিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।
