কচুয়ার গজালিয়া ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার ১নং গজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গজালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।
গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিকদার জাকির হোসেন টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মনিরুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম,জেলা কৃষক দলের সভাপতি আওসাফুর রহমান জুয়েল, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিল্টন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা কাজী জাদরেল হোসেন, সিকদার এসারাত হোসেন সেলিম, বিএনপি সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বিএনপি নেতা একরামুল মৃধা, বিএনপি নেতা সিকদার লাইফ হোসেন এবং যুবদল নেতা সিকদার আরিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সাথে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও যেকোনো কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
