ঢাকা শনিবার ১০ অক্টোবর ২০২৬ ২৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে কবরস্থান ও সড়ক পরিদর্শন করলেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৪৩ পি.এম
নড়াইলে কবরস্থান ও সড়ক পরিদর্শন করলেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় কবরস্থান ও সড়ক পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে তিনি খাশিয়াল এলাকায় যান। এ সময় খাশিয়াল কবরস্থানের প্রাচীর নির্মাণের বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং নির্মাণকাজ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে পরামর্শ দেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি কবরস্থানের প্রাচীর নির্মাণের বিষয়ে সম্মতি দেন এবং এ-সংক্রান্ত কাজের অনুমতি দেন বলে জানা গেছে।

পরে তিনি এলাকার সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়কের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।