ঢাকা শনিবার ১০ অক্টোবর ২০২৬ ২৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫৭ পি.এম
আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা দক্ষিণপাড়ার আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় বিবাহিত ও অবিবাহিত একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য, আশাশুনি উপজেলা ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সভাপতি, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স লিঃ আশাশুনি উপজেলা প্রতিনিধি এবং হুজাইফা সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড (শ্বেতপুর) ইউপি সদস্য প্রার্থী জয়নাল সর্দার, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, আব্দুস সালাম পনচু, সাতক্ষীরা হার্ডওয়্যার স্বত্বাধিকারী আসাদুল ইসলাম, আহসান হাবীব, আল আমিন হোসেন, নাফিই সাইকেল স্টোর স্বত্বাধিকারী টুটুল হোসেন, রাব্বি হোসেন এবং আলামিন হোসেন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মেহেদী হাসান তুহিন এবং মাঠ পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ।