ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যোগানিয়ায় বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩৮ এ.এম
যোগানিয়ায় বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিয়ার রহমান (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ অক্টোবর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উত্তর যোগানিয়া নতুন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সকাল ১১টায় তাঁকে দাফন করা হয়।

দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে নড়াগাতী থানার একদল পুলিশ সদস্য তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানান। এ সময় মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।